এশিয়া কাপের সুপার ফোরে বাংলাদেশ দলের জার্সিতে দেখা যেতে পারে নিয়মিত ওপেনার লিটন কুমার দাসকে। গতকাল রাতেই লাহোরে জাতীয় দলের সঙ্গে যোগ দিতে উড়াল দিয়েছেন জাতীয় দলের নির্ভরযোগ্য এই ব্যাটার। যেখানে আগামীকাল সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে টাইগাররা।